PriyoKhobor-PNG
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৭, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
| 62
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ:

বগুড়ার ধুনট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউসুফ আলী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি একাধিক মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মোস্তাফিজ আলমের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের উত্তর পাশে স্থানীয় বাসিন্দা সুমনের মনোহারি দোকানের সামনে অবস্থানরত ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ইউসুফ আলী মাঠপাড়া গ্রামের মৃত সবুর সরকারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়ের করা মোট ১৮টি মাদক মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে, যা তার ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ বহন করে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি, পরিবহনকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে জেলা পুলিশের চলমান অভিযান আরও বেগবান করা হয়েছে এবং জনসাধারণের সহযোগিতায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST