PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে ভ্রাম্যমাণ আদালতে দুই গাঁজা বিক্রেতার কারাদণ্ড

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
জুলাই ৩০, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
| 25
Link Copied!

যশোরের উপশহর পার্ক এলাকায় দর্শনার্থীদের ভিড়ের সুযোগ নিয়ে গোপনে মাদক কেনাবেচার সময় যশোর উপশহর পুলিশ ক্যাম্পের সাহসিকতা ও চতুরতায় হাতেনাতে দুই মাদক কারবারি আটক হয়েছেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারকাজ সম্পন্ন করে উভয়কেই জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে’র নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে আটক দুজন হলেন। যশোর কোতোয়ালী মডেল থানার বিরামপুর গ্রামের মো: আবুল কাশেম (মুন্না)-এর ছেলে মো: সুমন (২৩) এবং রাজবাড়ীর কালুখালী থানার গঙ্গানন্দপুর গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে বর্তমানে যশোর খয়েরতলার বাসিন্দা মোঃ আকরাম মন্ডল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপশহর পার্ক এলাকায় কয়েকজন যুবক ঘুরে ঘুরে গোপনে সাধারণ মানুষ ও উঠতি বয়সের তরুণদের কাছে মাদক বিক্রি করছে—এমন একটি সুনির্দিষ্ট ও গোপন খবর পৌঁছায় উপশহর পুলিশ ক্যাম্পে। খবর পাওয়া মাত্রই কোনো প্রকার বিলম্ব না করে এসআই অলক কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক পার্ক এলাকায় হানা দেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা চতুরতার সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসআই অলক কুমার দে অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে পুরো পার্কের চারপাশ ঘিরে ফেলেন। পুলিশের কৌশলগত ফাঁদে পড়ে সুমন ও আকরাম নামে দুজন হাতেনাতে আটক হন এবং তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ২৯ জুলাই ২০২৬ তারিখে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত (মামলা নম্বর: এমসি ১৬১/২০২৬ ও এমসি ৩১৫/২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। বিচারে আসামি মো: সুমনকে (২৩) ৩০ দিনের (এক মাস) বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আসামি মোঃ আকরাম মন্ডলকে (৩২) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ

উপশহর পার্কের মতো একটি জনাকীর্ণ বিনোদন কেন্দ্রে ঝটিকা অভিযান চালিয়ে অপরাধীদের ধরে তাৎক্ষণিক আইনি ব্যবস্থার আওতায় আনায় এসআই অলক কুমার দে ও তাঁর চৌকস টিমের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST