PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নাটকীয়তার অবসান ঘটিয়ে রিয়ালে ভিড়ছেন দিওমান্দে

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৭, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
| 7
Link Copied!

আকাশ দাশ সৈকত

নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ১৯ বছর বয়সী আইভরিয়ান ফরোয়ার্ড ইয়ান দিওমান্দে।

চলতি ইউরোপীয় দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম ছিলেন আরবি লাইপজিগের এই উইঙ্গার। ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব তাঁকে পেতে লড়াইয়ে নামলেও শেষ পর্যন্ত বাজি জিতল স্প্যানিশ জায়ান্টরা। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, লাইপজিগের সঙ্গে ১০০ মিলিয়ন ইউরোতে চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। চলতি সপ্তাহেই স্বাস্থ্য পরীক্ষা শেষে ২০৩১ সাল পর্যন্ত ছয় বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।

এর আগে দিওমান্দের জন্য রিয়ালের দেওয়া ৮ কোটি ৫৪ লাখ পাউন্ডের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আরবি লাইপজিগ। তবে প্রখ্যাত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক বেন জ্যাকবসের মতে, দুই ক্লাবের মধ্যে এবার নীতিগত সমঝোতা হয়েছে। এর আগেই মাদ্রিদের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীতে একমত হয়েছিলেন এই তরুণ তারকা।

২০২৫ সালে লাইপজিগে যোগ দেওয়ার পর গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ১৩টি গোল করার পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছেন দিওমান্দে। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে চার ম্যাচেই আক্রমণভাগের মূল ভরসা হিসেবে নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই বিস্ময় বালক।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’উদ্বোধন।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST