PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম রাজারহাটে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’উদ্বোধন।

দৈনিক গণআওয়াজ
মে ২০, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ণ
| 31
Link Copied!

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এবং “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা ২০২৬ (১৯-২১ মে) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৯ মে রাজারহাট উপজেলা ভূমি অফিসে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজারহাট উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

তানজিলা তাসনিম উপজেলা নির্বাহী অফিসার ,রাজারহাট।

মো. সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) রাজারহাট।

মামুনুর রশীদ অফিসার ইনচার্জ (ওসি), রাজারহাট থানা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,সহ উপজেলা সরকারি কর্মকর্তাবৃন্দ এছাড়াও সেসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম,

উপজেলা জামায়াতে ইসলামী আমীর:মোঃ কপিল উদ্দিন,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক : আনিছুর রহমান লিটন,

উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক,

এছাড়া ভূমি সেবা নিতে আসা উপজেলার বিভিন্ন প্রান্তের সাধারণ নাগরিক, সেবাগ্রহীতারা, সাংবাদিকবৃন্দ।

 

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান, যেমনঃ

নামজারি (মিউটেশন) সংক্রান্ত সেবা,

খতিয়ান ও মৌজা ম্যাপ তথ্য প্রদান,

ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা,

অনলাইনে ভূমি সেবা গ্রহণে সহায়তা,

ই-নামজারি আবেদন সহায়তা,

জমির তথ্য যাচাই ও পরামর্শ,

উত্তরাধিকার ও রেকর্ড সংশোধন বিষয়ে দিকনির্দেশনা,

ভূমি বিষয়ক অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সহায়তা,

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা । সাধারণ নাগরিকরা সরাসরি এসে তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ নিতে পারবেন।

বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে কোনো ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ে ডিজিটাল ও অটোমেটেড ভূমি সেবা প্রদান করা। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান এবং খতিয়ান সংগ্রহের মতো সেবাগুলো এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। ভূমি সেবা সাধারণ মানুষকে এসব ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা এবং সরাসরি সেবা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST