PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ওয়ানডে সিরিজও শেষ লিটনের, দলে পারভেজ ইমন

দৈনিক গণআওয়াজ
জুলাই ৯, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
| 45
Link Copied!

 

আকাশ দাস সৈকত
চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না। তবে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার একটা গুঞ্জন ছিল লিটন দাসকে ঘিরে। কিন্তু চোটের ধাক্কা সামলে উঠতে না পারায় প্রথম ওয়ানডের পর এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা এই উইকেটকিপার-ব্যাটার।

আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান লিটনের বর্তমান অবস্থা জানিয়ে বলেন”লিটন প্রথম ওয়ানডে মিস করেছিল এবং এখনও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নয়। আজ তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু তার ফলাফল সন্তোষজনক আসেনি। যেহেতু সামনে খুব কম সময়ের ব্যবধানে টানা দুটি ওয়ানডে রয়েছে, তাই এই সিরিজের মধ্যে তার খেলার মতো পর্যাপ্ত ফিটনেস ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না।”

এদিকে লিটন দাসের বিকল্প হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। গতকালই টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে জিম্বাবুয়ের বিমান ধরেছেন তিনি। এবার ওয়ানডে দলেও প্রধান নির্বাচকদের বিবেচনায় এলেন এই ওপেনার

আরও পড়ুনঃ  "বিতর্কে ভরা মিশর-আর্জেন্টিনা ম্যাচ": যা বলছেন ফুটবল বিশ্লেষকরা!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST