PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নিউজিল্যান্ড সিরিজে সময়সূচি পরিবর্তন!

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ
| 0
Link Copied!

আকাশ দাশ সৈকতঃ

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সময়সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সোমবার বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে দেশে বর্তমান পরিস্থিতিতে বিদ্যুত সাশ্রয় করতে সিরিজে ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো দুপুর ২টা আর টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬ টায়। তবে এমনটা হলে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ইনিংসের পুরোটা আর টি-টোয়েন্টি ম্যাচের দুই ইনিংসই খেলা হতো ফ্লাডলাইটের আলোয়। তাই এই সূচিতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড।

বুধবার এডহক কমিটির প্রথম বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তামিম।

তিনি বলেন “আপনারা জানেন বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে, আমরা যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউ জিল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু পারব, চেষ্টা করব যতটা কম সম্ভব কৃত্রিম আলোয় খেলার।”

তিনি আরো বলেন “সুনির্দিষ্ট সময়টা এখনই বলছি না, তবে একটা ধারণা দিতে পারি। যেরকম ওয়ানডে ম্যাচগুলো হয়তো ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তো ২টা বা আড়াইটা থেকে হতে পারে”।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST