PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে গভীর রাতে কৃষকের বাড়িতে ডাকাতি, দম্পতিকে বেঁধে স্বর্ণ-নগদ লুট

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
| 121
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে এক কৃষকের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে দম্পতিকে রশি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
গত শনিবার (৪ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতের নির্জনতায় চার সদস্যের একটি সশস্ত্র দল বাড়ির প্রধান দরজার তালা ও শিকল ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। ঘরে ঢুকেই তারা কৃষক রইছ উদ্দিন ও তার স্ত্রী শেফালী বেগমকে রশি দিয়ে হাত বেঁধে ফেলে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পুরো বাড়ির নিয়ন্ত্রণ নেয়।
এরপর দুর্বৃত্তরা বাড়ির পাশাপাশি তিনটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি স্বর্ণের কানের দুল, একটি রুপার মালা, একটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা এবং পরিবারের ব্যবহৃত বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে। লুটপাট শেষে পরিবারের সদস্যদের একটি ঘরে আটকে বাইরে থেকে তালাবদ্ধ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী কৃষক রইছ উদ্দিন বলেন, “দুর্বৃত্তরা এত দ্রুত ঘরে ঢুকে পড়ে যে কিছু বুঝে ওঠার আগেই আমাদের হাত বেঁধে ফেলে। অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের সবকিছু তছনছ করে যা পেয়েছে নিয়ে গেছে। আমরা জীবনের ভয়ে কোনো বাধা দিতে পারিনি।”
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে প্রযুক্তির সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST