PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাইবান্ধা সদর রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ অবরুদ্ধ ধর্ষক ঘটনাস্থলে উত্তেজনা

দৈনিক গণআওয়াজ
জুন ২৪, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
| 38
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজের সামনে অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এক অবুজ শিশুকে ধর্ষণের চরম ন্যাক্কারজনক ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রেস্টুরেন্ট কর্মচারী আমির হোসেন কর্তৃক মাত্র ৬ বছরের শিশু তামান্নাকে ধর্ষণের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

বর্তমানে অভিযুক্ত ধর্ষক আমির হোসেন রেস্টুরেন্টের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) সকাল ১১ টার দিকে জাফলং রেস্টুরেন্টের কর্মচারী আমির হোসেন ৬ বছরের শিশু তামান্নাকে ফুসলিয়ে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে স্থানীয় বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটি চারপাশ থেকে ঘিরে ফেলে।

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নিয়েছেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে রেস্টুরেন্টের চারপাশে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বা বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পরে রেস্টুরেন্টরটি পুড়ে ছারখার করে দেওয়া হয় আসামি এখন পুলিশের হেফাজতে রয়েছে

আরও পড়ুনঃ  পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST