PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য

দৈনিক গণআওয়াজ
জুন ২২, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
| 71
Link Copied!

মো: মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ইসলামপুর ফাতেমা আক্তার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আল-আমিনকে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার ফজরের নামাজের পর এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পার্শ্ববর্তী বাড়ির ঢাকা প্রবাসী রাজুর স্ত্রী শাম্মীর সঙ্গে আল-আমিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষও ছিল। তবে এতদিন পর্যন্ত অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

অভিযোগ রয়েছে, রবিবার ভোরে ফজরের নামাজের পর স্থানীয় কয়েকজন বাসিন্দা সন্দেহজনক পরিস্থিতির কারণে নজরদারি চালিয়ে ওই নারী ও মাদ্রাসার প্রধান শিক্ষক আল-আমিনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তাদের আটক করা হয়েছে বলে এলাকাবাসীর দাবি।

 

ঘটনার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল ব্যক্তিকে ঘিরে এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

 

স্থানীয় সচেতন মহল বলছে, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

 

তবে এ ঘটনায় অভিযুক্ত আল-আমিন কিংবা সংশ্লিষ্ট নারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বগুড়া-২ আসনের ১,০২৮ মসজিদে দোয়া মাহফিল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST