PriyoKhobor-PNG
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটো রিকশার সংঘর্ষ, নিহত পাঁচ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
| 1
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের কুটিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। হাসপাতালে মারা যাওয়া দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন—    প্রতিবিল্পবের পদধ্বনি!

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের অটোরিকশাচালক রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস ভদ্রঘাটের কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশা ভদ্রঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। আহত হন আরও চার জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুই জনের মৃত্যু হয়।

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২০২৫-২০২৬ অর্থবছরে অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ডেউটিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ দাস প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST