PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মদনে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভা 

দৈনিক গণআওয়াজ
জুন ২২, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
| 59
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দীন করিমের মত বিনিময় সভা করেছেন। রবিবার (২১জুন) দুপুরে জাহাঙ্গীপুর কেন্দ্রীয় বাজার উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম (আল আমিন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দীন করিম।

 

সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল লতিফ মোতাহার, মোশাররফ হোসেন বাবুল, আলী উসমান, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়া , আব্দুল কাইয়ুম, রায়হান তালুকদার, আব্দুল্লাহ আল রোমান, মোহন মিয়া, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ।

 

মত বিনিময় সভায় সাংবাদিকরা আশা প্রকাশ করে বলেন, মাদক, জুয়া ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথোপযুক্ত ভূমিকা রাখবেন। তথ্য আদান প্রদান এর ক্ষেত্রে উভয়ের আন্তরিকতা ও সহযোগিতা থাকবে।

 

ওসি সালাউদ্দীন করিম বলেন, মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে সঠিক তথ্য আদান প্রদান জরুরী। তাহলেই এসব দমন ও নির্মূল করা সম্ভব। মাদক ও জুয়া বিরুদ্ধে মদন থানার পুলিশ আপোষহীন।

 

তিনি আরও বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশ প্রশাসন আপোষহীন কাজ করবে। তবে সঠিক তথ্য উপাত্ত দিয়ে একটি মাদক, জুয়া মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন।

 

সাংবাদিকদের উদ্দেশ্য ওসি আরও বলেন, এমপি স্যারের কঠোর নির্দেশনা মাদক ও জুয়া ব্যাপারে। এসব ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না। তিনি শুধু স্থানীয় এমপি হিসেবেই নয়, বরং জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানে মানুষ। তিনি যেকোনো ধরনের অন্যায় অবিচার বিশেষ করে মাদক শুন্যতায় আসতে হবে।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে কৃষকের ৬টি গরু চুরি, দিশেহারা পরিবার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST