PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে কৃষকের ৬টি গরু চুরি, দিশেহারা পরিবার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৭, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
| 11
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার শেরপুর উপজেলায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি অন্তঃসত্ত্বা গাভী থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

‎ভুক্তভোগী কৃষক আব্দুল ওয়াহাব জানান, দীর্ঘদিন ধরে গবাদিপশু লালন-পালন করেই তিনি তার পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো রবিবার রাতেও গরুগুলোকে গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গোয়ালঘরের দেয়াল ভেঙে এবং তালা কেটে ভেতরে প্রবেশ করে।

‎এরপর তারা গোয়ালে থাকা ৬টি গরু নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে ঘুম থেকে উঠে আব্দুল ওয়াহাব ও তার পরিবারের সদস্যরা গোয়ালঘরের দেয়াল ভাঙা অবস্থায় দেখতে পান এবং গরুগুলো না পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

‎তিনি আরও জানান, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় তার পরিবার এখন চরম আর্থিক সংকটে পড়েছে।

‎আব্দুল ওয়াহাব বলেন, “এই গরুগুলোর ওপর নির্ভর করেই আমার সংসার চলত। এখন আমার আর কিছুই রইল না। আমি প্রশাসনের কাছে আমার গরুগুলো উদ্ধার করে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছি।”

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চোরচক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার এবং চুরি হওয়া গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদ-উল আযহার প্রধান জামাতে নামাজ আদায় করলেন বিভাগীয়  কমিশনার ও জেলা প্রশাসক 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST