PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
| 72
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ আট বছর পর বহুল আলোচিত শিশু রিফাত হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর নিহত শিশুর পরিবার সন্তোষ প্রকাশ করলেও দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন।

‎রবিবার (২১ জুন ২০২৬) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, স্বাধীনতা যুদ্ধের পর বগুড়ার আদালতে একসঙ্গে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা এই প্রথম। চাঞ্চল্যকর এ রায়ে স্থানীয় জনগণের মধ্যেও স্বস্তি ও সন্তোষের প্রতিক্রিয়া দেখা গেছে।

‎মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা চলাকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস বাজার এলাকার ব্যবসায়ী ও সাবেক কুয়েত প্রবাসী এনামুল হকের আট বছর বয়সী ছেলে রিফাত নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

‎নিখোঁজের ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। ১৬ জুলাই সকালে রিফাতের বাবা এনামুল হকের মোবাইল ফোনে কল করে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং জামাদারপুকুর বাসস্ট্যান্ডে টাকা নিয়ে যেতে বলে। মুক্তিপণের দাবির সূত্র ধরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয় এবং অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেউই শিশু রিফাতের হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দেয়নি।

‎এরই মধ্যে ১৮ জুলাই সকালে শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা এলাকায় ভদ্রাবতী (স্রাবতী) নদীর সিংহবাড়ি ব্রিজের নিচ থেকে শিশু রিফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রিফাতের বাবা এনামুল হক কয়েকজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন। আদালত রায়ে উল্লেখ করেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য-উপাত্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

‎রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত নিহত রিফাতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত রায় কার্যকর করা হোক।” অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।

‎স্থানীয় সচেতন মহল মনে করছে, এ রায় শিশু হত্যা ও অপহরণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎

আরও পড়ুনঃ  রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST