PriyoKhobor-PNG
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আবারো বিএনপির মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান নওশাদ মন্ডল

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
| 23
Link Copied!

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে আবারো চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করতে চান বিএনপি নেতা মোঃ নুরুল আমিন নওশাদ মন্ডল। তিনি ২০১১ সালে আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথম বার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ২০১৬ সালে আবারও

বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তুু দুটি নির্বাচনেই বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেও তৎকালীন আওয়ামীলীগ সরকার দলীয় প্রভাবশালী নেতা মরহুম জাহিদুল ইসলাম বেনু প্রভাব খাটিয়ে রাতারাতিই তার ফলাফলকে পাল্টিয়ে পরাজিত করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় সরকার সহ সকল নির্বাচন বর্জন করলে দলীয় সিদ্ধান্ত মেনে তিনিও আর কোন স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন নি।

২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামিলীগ সরকারের পতনের পর ২০২৬ সালের ১২ ফ্রেবুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলে আবারও আসন্ন ইউনিযন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নে চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এই লক্ষে তিনি প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন প্রান্তে গণসংযোগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে কুশল বিনিময় করে বেরাচ্ছেন।

মোঃ নুরুল আমিন নওশাদ উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের (পূর্ব কড়িয়া) রামনগর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হাজী নিল মিঞা মন্ডল আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের হিসাবে হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তাঁর ভাতিজা নজরুল ইসলামও চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি ১৯৬৭ সালে পাঁচবিবি এলবি পাইলট স্কুলে ছাত্র থাকা অবস্থায় ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হোন। পরবর্তীতে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করলে বিএনপির রাজনীতির যুক্ত হয়ে পড়েন। তিনি একাধারে আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির ১নং সদস্য ও ২০০৮ সালে আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ওই কমিটির সভাপতি আলতাফ হোসেন মারা গেলে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোজাহার আলী প্রধানের সময়ে জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি এবং তার পরিবার বিভিন্ন ভাবে ইউনিয়নবাসীর আপদে বিপদে পাশে থেকে সমাজসেবা মূলক কাজ করেছেন। নিজ ইউনিয়নের অনেক অসায় দরিদ্র পরিবারের মেয়েদের নিজের টাকায় বিয়ে দিয়ে পিতার দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও এলাকার অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার মাধ্যমে নিজের সামাজিক কাজ চালাচ্ছেন ।

নুরুল আমিন নওশাদ মন্ডল জানান,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে আয়মারসুল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে আয়মারসুলপুর ইউনিয়ন কে মাদক, বাল্য বিবাহ, দূর্ণীতি মুক্ত করতে শতভাগ কাজ করবেন। এছাড়াও গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ সরকারী বিভিন্ন সামাজিক প্রকল্পে সুবিধাভোগীদের ঘুষের বিনিময়ে অন্তর্ভুক্তির রীতি শতভাগ বন্ধ করবেন বলে জানান।

আরও পড়ুনঃ  মির্জা আব্বাসের মামলায় রায় ৩০ নভেম্বর
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST