PriyoKhobor-PNG
সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আসকার দিঘি বাঁচাতে মানববন্ধন”

দৈনিক গণআওয়াজ
জুন ২০, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
| 73
Link Copied!

নীলকমল সুশীল (চট্টগ্রাম) প্রতিনিধি :-

 

নগরীর ঐতিহাসিক আসকার দিঘি বাঁচাতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বাঁচাও আন্দোলন। নগরীর জামালখান ওয়ার্ডে অবস্থিত ঐতিহাসিক দিঘিটি প্রায় ৩০০ বছরের পুরনো। এটি একসময় এলাকাবাসী ব্যবহার করতো পানি ও মাছের উৎস হিসেবে। কিন্তু এটা এখন দখলে দুষণে বিপর্যস্ত। আসেপাশে সবগুলো বাসাবাড়ি-দোকানপাটের সুয়ারেজ লাইনগুলো দিঘির পানিতে। এটা এখন ময়লা আবর্জনার ভাগাড়। কচুরিপানায় ভরে গেছে পুরো দিঘি। শুধু আসকার দিঘি নয়, বলুয়ার দিঘি, ভেলুয়ার দিঘি, রাণীর দিঘি, কলসির দিঘি সহ সব দিঘি ও পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং দখলে দুষণে বিপর্যস্ত। এগুলো রক্ষা করতে সিটি করপোরেশন, সিডিএ, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে এগিয়ে আসতে হবে সমন্বিতভাবে। চট্টগ্রামের সাগর, নদী, পাহাড়, পুকুর, দিঘি, নালা, জলাশয়গুলো যারা দখল করে রেখেছে সেসব দখলবাজদের রুখে দাঁড়াতে সম্মেলিতভাবে।

আজ বিকাল ৪:০০ ঘটিকার সময় আসকার দিঘির পাড়ে চট্টগ্রাম বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এবং সৈয়দ সাফাওয়ান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা এসব কথা বলেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাহেদ বকস, মঞ্জুর রহমান চৌধুরী, আবু মোহাম্মদ মহসিন, আশরাফুজ্জামান স্বপন, এডভোকেট রেজাউল ইসলাম, ইমরান হোসেন, মোবারক হোসেন , জয় ভৌমিক, শাহাদাত হোসেন রুবেল সহ প্রমুখ।

আরও পড়ুনঃ  সুস্থ সংস্কৃতি চর্চার কারনে আগামীর প্রজন্ম একটি আলোকিত বাংলাদেশ পাবে"-আনিছুর রহমান লিটন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST