
পোরশা নওগাঁ থেকে মোঃ
কামরুজ্জামান সরকার বাবু:- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওয়ালিদ হোসেন, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চিকনির হাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩০,৭০০ পিস, স্কাফ সিরাপ ১৪১ বোতল এবং ভারতীয় মদ ০১ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি ঘটনা।


