বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফাইনাল খেলার উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, গোকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মিলন, কৃষক দলের সভাপতি সাজ্জাদুল বারী রতনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আল-আমিন পেস্তা, ইউপি সদস্য আব্দুল কাফী মণ্ডল, আবু বক্কর সিদ্দিক মাস্টার, আতাউর রহমান, সাইফুল ইসলাম টিটু, আবুল ফাত্তাহ সোহেল, জাকির হোসেন, হেলাল উদ্দিন, মনিরুল ইসলাম মনি, ইকবাল ফেরদৌস ডলার, আনোয়ার হোসেন, আবুল কালাম জয়, বেলাল হোসেন, জহুরুল ইসলাম, রঞ্জু মিয়া, মহিলানেত্রী শিউলি বেগম, রেবেকা বেগম, নুরুন নাহার আক্তার, মেরী ও শিল্পী আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় খেলার ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকারে ৬ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া দল ৩-২ গোলে মণ্ডলপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে একটি খাসি এবং রানারআপ দলের হাতে একটি রাজহাঁস পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
ম্যাচ পরিচালনা করেন রেফারি রঞ্জু হোসেন বালা। তাকে সহযোগিতা করেন আমিনুল ইসলাম মিঠু ও সানোয়ার হোসেন। খেলার ধারাভাষ্য প্রদান করেন আব্দুস সালাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।