PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
জুন ১৯, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
| 78
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের ছাদ থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

‎শুক্রবার (১৯ জুন ২০২৬) ভোর আনুমানিক ৫টায় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনে দায়িত্বরত কর্মচারীরা ট্রেনের ছাদের ওপর এক যুবকের নিথর দেহ দেখতে পান। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হলে মরদেহটি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।

‎রেলওয়ে থানার এসআই ওবায়দুর রহমান মরদেহটির দায়িত্ব গ্রহণ করেন এবং এসআই ফজলুর রহমান সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST