PriyoKhobor-PNG
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিমেক হাসপাতালের সভাপতি মন্ত্রী ডা. জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে ড্যাবের অভিনন্দন

দৈনিক গণআওয়াজ
জুন ১৯, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
| 61
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার:

 

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের নবগঠিত ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি (মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়) ও দিনাজপুর মেডিকেল কলেজের সহ-সভাপতি এবং দিনাজপুর জেনারেল হাসপাতালের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম (সংসদ সদস্য, দিনাজপুর-৩) মনোনীত হওয়ায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

 

এক যৌথ অভিনন্দন বার্তায় ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. মো. হাফিজুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. জিয়াউল হক (জিয়া) বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে, আপনাদের দক্ষ, দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার মান আরও বেগবান ও উন্নত হবে। এই অঞ্চলের সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে হাসপাতালটি এক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

 

নেতৃবৃন্দ আরও বলেন, চিকিৎসা সেবার মানোন্নয়ন ও উত্তরবঙ্গের এই অন্যতম প্রধান বৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই দুই যোগ্য নেতৃত্বের অপরিসীম ভূমিকা রাখবে। ড্যাব নেতৃবৃন্দ নবমনোনীত সভাপতি ও সহ-সভাপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই গুরুদায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে যুবককে গণপিটুনি, স্থানীয়দের মধ্যে ক্ষোভ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST