PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রামে ৫ বছরের শিশু বলাৎকার মামলার আসামি কুদ্দুস পলাতক

দৈনিক গণআওয়াজ
জুন ১৯, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
| 47
Link Copied!

কুড়িগ্রাম সংবাদ:

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনছারের হাট তেলিয়ানিরপাড় এলাকার বাসিন্দা মৃত মেছের আলীর ছেলে আব্দুল কুদ্দুস আলী (৫০)-এর বিরুদ্ধে প্রতিবেশী মোন্নাফ মিয়ার পাঁচ বছর বয়সী শিশুপুত্রকে বলাৎকারের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় গত ১৫ জুন নাগেশ্বরী থানায় মামলা নং-২০ দায়ের করা হয়।

 

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, অভিযুক্ত কুদ্দুস আলী তাদের দূরসম্পর্কের চাচা। গত ৯ জুন এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে তিনি শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে নির্জন স্থানে নিয়ে শিশুটির সঙ্গে বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

পরিবারের সদস্যরা জানান, ঘটনার বিষয়টি কাউকে জানালে শিশুটির বাবা-মাকে হত্যা করা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ কারণে শিশুটি প্রথমদিকে বিষয়টি গোপন রাখে। কয়েকদিন পর অভিযুক্ত ব্যক্তি বাড়ির আশপাশে এলে শিশুটি আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে সে তার বাবা-মায়ের কাছে পুরো ঘটনা খুলে বললে বিষয়টি প্রকাশ পায়।

 

পরে পরিবারের পক্ষ থেকে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়। একই সঙ্গে শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র দায়িত্বে থাকা) এসআই অপূর্ব জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল কুদ্দুস আলী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

তিনি আরও জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  বগুড়ার গাবতলীতে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মাসুদ গ্রেপ্তার , ১ বছরের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST