PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎বগুড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দৈনিক গণআওয়াজ
জুন ১৮, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
| 80
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়া জেলার গাবতলী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ অর্থও জব্দ করা হয়।

‎র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৭ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বগুড়া জেলার গাবতলী থানার সারোটিয়া গ্রামে গাবতলী ইউনিয়ন ভূমি অফিসের গেটসংলগ্ন এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে সারোটিয়া পূর্বপাড়া এলাকার মোঃ সমুন (২৪), সারোটিয়া গ্রামের মোঃ আমিনুর ইসলাম ওরফে ঝন্টু (৪০) এবং সারোটিয়া পূর্বপাড়া এলাকার মোঃ রাকিব ফকির (২৭)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ গ্রাম গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি বাটন মোবাইল ফোন, ৬টি সিমকার্ড এবং নগদ ৮ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

‎র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক ও কঠোর তৎপরতার মাধ্যমে দেশকে মাদক ও অপরাধমুক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা : সন্ত্রাসী হামলায় আহত ১২, নিহত ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST