PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
জুন ১৮, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
| 86
Link Copied!

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন/২৬ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ১৮জুন বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে মোট ৬ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন কুমার কুন্ডু ফলাফল ঘোষনা করেন। এতে মহিলা অভিভাবক সদস্য পদে জেসমিন বেগম মোড়গ প্রতীকে ২৬০ ভোট ও মোছাঃ সুলতানা মই প্রতীকে ২৭৬ ভোট এবং পুরুষ অভিভাবক সদস্য পদে রুবেল মাহমুদ বই প্রতীকে ২৭৪ ভোট ও আল আমিন গোলাপ ফুল প্রতীকে ২৭০ ভোট পেয়ে বিজয়ী হোন।

নির্বাচনে মোট ৬৬০ জন ভোটারের মধ্য ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

নির্বাচনে সহকারী প্রিজাইডিং হিসাবে দায়িত্ব পালন করেন বড়মানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল ও ধলটিকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম জহুরুল হক চৌধুরী। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান মিঠু।

আরও পড়ুনঃ  আমরা জুলাই যোদ্ধা চট্টগ্রাম মহানগর কমিটি গঠন: গণতান্ত্রিক নির্বাচনে সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবির নির্বাচিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST