PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় গাছ থেকে ভাটা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

দৈনিক গণআওয়াজ
জুন ১৭, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
| 59
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:

 

পাইকগাছায় কড়ই গাছ থেকে জিয়ারুল মজলিস ( ৫০) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুন বুধবার সকালে পুলিশ বসতবাড়ির পিছনের কড়ই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার উত্তর সলুয়া গ্রামের নবাব আলী মজলিসের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জিয়ারুল পেশাগত ভাবে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। এছাড়া তিনি ছোট পোনা ামাছের ব্যবসা ও করতেন। তার পরিবার জানান ১৬ জুন মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে জিয়ারুল তার স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়ে। পরে ভোরে স্ত্রী আবিরণ নেছা ঘুম থেকে উঠে দেখেন স্বামী জিয়ারুল বিছানায় নাই। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখেন বসতবাড়ির পিছনে সিরিশ ( কড়ই ) গাছের মগ ডালে জিয়ারুলের মৃতদেহ ঝুলছে। পরে পুলিশ কে খবর দিলে থানা পুলিশের এসআই আয়ুব হোসেন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।

এ দিকে তার পরিবারের লোকজন জানান জিয়ারুল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এর আগে ও সে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার দিন কড়ই গাছের ডালে ভিকটিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম কিবরিয়া জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ের আদালতে মামলার হাজিরা দিতে এসে বারান্দাতেই মৃত্যু হলো ময়নুল হকের 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST