PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রূপসায় হীড বাংলাদেশের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদকবিরোধী পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
| 90
Link Copied!

রবিউল ইসলাম, খুলনা প্রতিনিধিঃ

রূপসায় হীড বাংলাদেশ খুলনা অঞ্চল কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান অনুষ্ঠানে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এর আগে তিনি কুদির বটতলা এলাকায় হীড বাংলাদেশের চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়। তাই মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে, তাহলেই তারা মাদক থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা সৃষ্টি ছাড়া এই ভয়াবহ ব্যাধি প্রতিরোধ সম্ভব নয়। হীড বাংলাদেশের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী সদস্য রোজলীন অর্পিতা সরদার। সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং হীড বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স উপ-পরিচালক আদিত্য কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, হীড বাংলাদেশ ডিরেক্টর এ্যাডমিন এসএম আ: সালাম, হীড বাংলাদেশের রিজোনাল ম্যানেজার রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী নকিবুল ইসলাম, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক রতন কুমার অধিকারী, বাগেরহাট আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, খুলনা, বাগেরহাট ও দাকোপ অঞ্চলের আঞ্চলিক হিসাব রক্ষক মো: আব্দুল্লাহ আল মামুনসহ, শাখা ব্যবস্থাপক প্রশান্ত সাহা সহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

এছাড়া নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান বিশ্বাস, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, তানভির আহম্মেদ সুমন, খান আলিম হাসান, মাসুদ খান প্রমুখ।

অনুষ্ঠানে মাদক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান পরিবেশন করেন হীড বাংলাদেশের সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে মোট ৭১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৩৫ হাজার ৫শ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST