PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাঁচবিবিতে ৩কেজি ওজনের তাজা গাঁজার গাছ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
জুন ১৭, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
| 65
Link Copied!

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

 

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

বুধবার সকালে ওই গ্রামের রোশকা মাহাতোর পুত্র রবিন মাহাতো ওরফে চয়ন(৪০) এর বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে চয়নের বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয় । এসময় চয়ন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ী থেকে কৌশলে পালিয়ে যান। এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজ্জু করা রয়েছে বলে ওসি জানান।

আরও পড়ুনঃ  যশোরে যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুইজন আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST