PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে ৫৩০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই নারী আটক, পলাতক এক মাদক কারবারি

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
| 108
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারদীঘি মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযানের সময় এক সহযোগী মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজারদীঘি মাঠপাড়া এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল এবং সামাজিক পরিবেশও ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এলাকাবাসী সন্দেহভাজন কয়েকজনের ওপর নজরদারি চালান। একপর্যায়ে দুই নারীকে আটক করে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারী ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

স্থানীয় সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের এমন সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড      
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST