PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, নারী আটক

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
| 45
Link Copied!

এস আর নিরব যশোরঃ

 

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় নারীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে মমতাজ বেগম (৬২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে।

 

মামলার বাদী খোলাডাঙা গ্রামের বাসিন্দা সাহিদা ইয়াসমিন জানান, গত ১৫ জুন দুপুরে সুজলপুর জামতলা মোড়ে মমতাজ বেগম নিজেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচয় দিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা সংগ্রহের চেষ্টা করেন। তিনি দাবি করেন, ২০০ টাকা জমা দিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে এবং পরবর্তীতে সরকারি আর্থিক সহায়তা মিলবে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে তিনি বিভিন্ন ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি প্রদর্শন করেন। তবে উপস্থিত এক নারীর সন্দেহ হলে বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে খবর দেন।

 

খবর পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য ঘটনাস্থলে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমতাজ বেগমকে হেফাজতে নেয়।

 

পুলিশের দাবি, তার কাছ থেকে ৮টি ভিডব্লিউবি কার্ড, মহিলা উন্নয়ন সংগঠনের বিভিন্ন ফরম, কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাঁচ কপি রঙিন ছবি এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়। পরে মমতাজ বেগমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  ধুনটে দিনমজুর পরিবারের ওপর হামলা ও মারধর, থানায় অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST