PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সংবাদপত্রের কালো দিবসে বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
| 93
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদী ও সৈয়দ ফজলে রাব্বী ডলা, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম এবং ইউনিয়নের সদস্য আবুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, ইকবাল হোসেন, এস এম সিরাজ, সানাউল হক শুভ ও সাইদুর রহমান সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্র ও সুশাসনের অন্যতম ভিত্তি। তাই সংবাদকর্মীদের সব ধরনের ভয়ভীতি, চাপ ও প্রলোভন উপেক্ষা করে নিরপেক্ষভাবে সত্য তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভয় করা যাবে না, তেমনি ক্ষমতাবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি অযৌক্তিক তোষণও গ্রহণযোগ্য নয়। সত্যকে সাহসিকতার সঙ্গে তুলে ধরার মধ্য দিয়েই সাংবাদিক সমাজের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

বক্তারা ১৯৭৫ সালের ১৬ জুনের ঘটনাপ্রবাহ এবং দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিক সমাজকে অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সময়ের দাবি। তারা এমন একটি পরিবেশ প্রত্যাশা করেন, যেখানে কোনো সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি, নির্যাতন বা লাঞ্ছনার শিকার হতে হবে না।

সভায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ, বগুড়া প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ার কাহালুতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST