PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া নন্দীগ্রামে কালীমন্দিরে হামলা, প্রতিমা ও দানবাক্স ভাঙচুর; থালা-বাসন চুরি

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
| 16
Link Copied!
‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি কালীমন্দিরে ঢুকে প্রতিমা ও দানবাক্স ভাঙচুর করে টাকা-পয়সাসহ পূজার সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে কোনো একসময় উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।‎স্থানীয় সূত্র ও মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার পূজা-অর্চনা শেষে মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক (৭৫) নিজ বাড়িতে চলে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি ভাঙচুরের চিহ্ন দেখতে পান। পরে মন্দিরের আশপাশে খোঁজাখুঁজি করে মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশে ধানক্ষেতের মধ্যে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামে একটি মূর্তি পড়ে থাকতে দেখেন।‎এ সময় মন্দিরে থাকা দানবাক্সটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি মন্দিরের কাঁসার সামগ্রী, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার উপকরণ নেই বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা মন্দিরে প্রবেশ করে এসব সামগ্রী চুরি করে নিয়ে যায়।‎পরে আরও খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশের একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।‎
ঘটনার খবর পেয়ে কুমড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আমিরুল ইসলাম ও এসআই মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।কুমড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা জানান, মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ০১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST