
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য এবং উপজেলার বনমরিচা গ্রামের বাসিন্দা মরহুম আফজাল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা স্থানীয়ভাবে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।জানাজা শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। তিনি মরহুম আফজাল হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জানাজা শেষে মরহুম আফজাল হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


