PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গাবতলীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
| 84
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) গভীর রাতে গাবতলী-দুর্গাহাটা সড়কের গড়ের বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার শিলদহবাড়ী এলাকার বাসিন্দা এস এম জিন্নাতুল ইসলামের ছেলে এস এম জিহাদুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী মডেল থানা-র একটি টহল দল নিয়মিত রাত্রীকালীন দায়িত্ব পালনকালে গড়ের বাড়ী বটগাছ সংলগ্ন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রী হিসেবে থাকা জিহাদুল ইসলামের আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। একপর্যায়ে তার পরিহিত লুঙ্গির কোচ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি চালক অভিযোগ করেন, অধিক মুনাফার আশায় কিছু অসাধু পরিবহনচালক ও তাদের সহযোগীরা মাদক পাচারকারীদের সহায়তা করছে। এর ফলে বিভিন্ন সড়কপথ ব্যবহার করে মাদক পরিবহনের ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সচেতন মহল মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে। তাদের মতে, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  ‎বগুড়ায় ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগে আসিফ, হত্যা মামলায় নাহিনসহ গ্রেপ্তার ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST