PriyoKhobor-PNG
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কুড়িগ্রাম রাজারহাট মহিলা ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
| 53
Link Copied!

রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

‘একটি গাছ একটি প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলা মহিলা ডিগ্রী কলেজে পরিবেশবান্ধব এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজায়নের এই আয়োজনে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণুতা গঠনের গুরুত্বারোপ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি তার বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের এই সময়ে আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। ‘একটি গাছ একটি প্রাণ’ এই বাণী আমাদের সবার মনে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে বিশুদ্ধ রাখে, মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। তাই বৃক্ষরোপণ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রতিটি মানুষের কর্তব্য।”

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ফিরুজুল ইসলাম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, রাজারহাট উপজেলা আইসিটি অফিসার মোঃ রেজাউল হাসান, রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোখলেছুর রহমান পাটোয়ারী বিপ্লব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল, রাজারহাট যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, চাকির পশার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উমর মজিদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহাব আলী মন্ডল, রাজারহাট উপজেলা বিএনপির সদস্য মোঃ আসাদুজ্জামান টিটু, রাজারহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফরহাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ নিজামুল ইসলাম নাসিম প্রমুখ।

পরিবেশের ক্রমবর্ধমান ক্ষয় রোধে এবং জলবায়ু সহিষ্ণুতা গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবাই মিলে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  চৌগাছা বাজার উন্নয়নে বিএনপি ও জামায়াতের যৌথ সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST