PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৫, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
| 50
Link Copied!

মেহেদী হাসান শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন “উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের” বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, সাংবাদিকদের অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।সভায় ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন প্রমূখ।সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সভায় শার্শা উপজেলা সাংবাদিকতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কোটচাঁদপুরে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST