PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চৌগাছা বাজার উন্নয়নে বিএনপি ও জামায়াতের যৌথ সভা

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
| 75
Link Copied!

শাহীন সোহেল যশোর প্রতিনিধি:

 

যশোরের চৌগাছা উপজেলার মডেল মসজিদ নির্মাণ ও কাঁচামাল হাটের ব্যবসায়ীদের সাময়িক সমস্যা নিরসনে এক সভা অনুষ্ঠিত হয়। ১৬ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার মডেল মসজিদ নির্মাণ কার্যক্রম এবং কাঁচা বাজার ব্যবসায়ীদের চলমান সাময়িক সমস্যার সমাধানের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি এম.এ.সালাম ও উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদের নেতৃত্বে এ সভাটি হয়। উপজেলায় উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে ও ব্যবসায়ীদের দৈনন্দিন সমস্যাগুলো সরাসরি শুনে কার্যকর সমাধানের পথ খুঁজে বের করতেই এ সভার উদ্যোগ নেয়া হয়।

 

এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির

সাবেক সভাপতি জহুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাসুদুল হাসান,জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদসহ নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন,দলমত নির্বিশেষে স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের মাধ্যমে চৌগাছাকে আরও সমৃদ্ধ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST