PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নরসিংদীতে মোবাইল কোর্টের অভিযান: লাইসেন্সবিহীন ফায়ার এক্সটিংগুইশার রিফিল কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
জুন ১৫, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
| 31
Link Copied!

আবু নাইম রিপন স্টাফ রিপোর্টার নরসিংদী:

 

নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় অবস্থিত গোমতী ফায়ার টেকনোলজি নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

সোমবার (১৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর লাইসেন্স, ফায়ার লাইসেন্স এবং জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই অত্যন্ত অনিরাপদ পরিবেশে ফায়ার এক্সটিংগুইশার রিফিল কার্যক্রম পরিচালনা করছে।

 

এছাড়া রিফিলকৃত ফায়ার এক্সটিংগুইশারগুলোতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

 

অভিযান চলাকালে BSTI-এর সহকারী পরিচালক নিখিল রায়-এর প্রসিকিউশনের ভিত্তিতে BSTI আইন, ২০১৮ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন মো. খালিদ হোসেন শিমুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় BSTI-এর ডেপুটি ডিরেক্টর (ডিডি) ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অভিযানে র‍্যাব এবং মাধবদী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরও পড়ুনঃ  পোরশা সীমান্তে চোরাচালানের সময় ১ জন আসামীসহ ১৪০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST