PriyoKhobor-PNG
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দিঘলিয়ার ক্রিসেন্ট পিপলসের মাঝ রাস্তা খুলে দেওয়ার উদ্যোগে – আজিজুল বারী হেলাল

দৈনিক গণআওয়াজ
জুন ১৩, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
| 20
Link Copied!

এস.এম.শামীম,দিঘলিয়া।

খুলনা জেলার সেনহাটি এলাকার মানুষে দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ক্রিসেন্ট পিপলস সংলগ্ন মাঝ রাস্তা পুনরায় খুলে দেওয়া। অবশেষে সেই দাবির বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছেন এলাকাবাসী। খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল এর সরাসরি হস্তক্ষেপে বহু প্রতীক্ষিত এই উদ্যোগ বাস্তব রূপ পেতে যাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বন্ধ থাকায় সেনহাটি ও আশপাশের এলাকার হাজারো মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ প্রতিদিন বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হন। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছিল।

এ অবস্থায় এলাকাবাসী বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রীতি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

গতকাল শনিবার ১৩ জুন বিকাল সাড়ে চারটায় ক্রিসেন্ট পিপুল জুটমিল মাঝ রাস্তা পরিদর্শন করেন এবং সেনহাটি শিববাড়ি মাঠে জনসভায় বলেন রাস্তার জন্য মানুষ নয় মানুষের কল্যাণ রাস্তা হয়।তার এই ইতিবাচক উদ্যোগে এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেনহাটির বাসিন্দারা জানান, “এই রাস্তা চালু হলে মানুষের ভোগান্তি অনেক কমে যাবে। আমরা মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞ।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, রাস্তা খুলে দেওয়া হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, বরং এলাকার ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডেও নতুন গতি ফিরে আসবে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উপস্থিত ছিলেন খুলনা জেলার বিএনপি যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলি জুলু,জেলা যুগ্ন আহবায়ক এনামুল হক সজল,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, আনিসুর রহমান আনিস, আরিফুর রহমান আরিফ, রেজাউল ইসলাম রেজা, ইমতিয়াজ আলী সুজন, অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন,

গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা, সাজ্জাদ হোসেন, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোহাম্মদ আলী মিন্টু, রিনা পারভিন, পলি আক্তার, এনামুল হাসান মাসুম, কুদরতি লাহি ইস্পিকার, আরিফুল ইসলাম হাসান, আব্দুল কাদের জনি, শেখ লিটন, মোহাম্মদ আলী টুটুল, ইতেখার ডাঃ এস এম মেহেদী হাসান, আব্দুস সালাম, আবু হানিফা জাসু প্রমূখ। শিববাড়ি জনসভা শেষ করে দৌলতপুর ঘাট পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  অ্যাটাকার হয়েও ভিক্টিম কার্ড প্লে করা- এটাই শিবিরের চরিত্র ও দুশ্চরিত্র অংশ-নাছির উদ্দীন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST