PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৩, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
| 5
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় লাগাতার লোডশেডিংয়ে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থদের দুর্ভোগ যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে।

শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে, আর গৃহস্থালির কাজেও নেমে এসেছে অচলাবস্থা। বিদ্যুৎ আসা-যাওয়ার এই অনিশ্চয়তা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক। উন্নয়নের এই যুগে এমন ভোগান্তি আর কতদিন—এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST