PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

শাজাহানপুরে খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা                              

দৈনিক গণআওয়াজ
জুন ১৩, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
| 126
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ইমন বাবু নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পেয়ে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তি ইমন বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ভবিষ্যতে সরকারি জমি দখল বা সেখান থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের মতো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাস জমি রাষ্ট্রীয় সম্পদ। এসব জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের ক্ষতি হয়। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি সম্পদ রক্ষায় আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST