PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শাকিব খানের নায়িকাকে হাসপাতালের ছাদ থেকে ফেলে হত্যা!

দৈনিক গণআওয়াজ
জুন ১৩, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
| 140
Link Copied!

এস আর নিরবঃ

ধানমন্ডির একটি হাসপাতাল ভবনের ওপর থেকে ফেলে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন।এদিকে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ‘এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটিত হবে।’

 

উল্লেখ্য, একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী আসমা ঝিলিককে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন তিনি। পাশাপাশি তার বেশকিছু সিনেমা নির্মাণাধীন ছিল বলে

জানা গেছে।

আরও পড়ুনঃ  সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে র‍্যাব এর সাফল্য ৫২ জন জলদস্যুর আত্মসমর্পণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST