PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
| 66
Link Copied!

 

এস.এম.শামীম,দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়া উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

১২ জুন ২০২৬ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. কে. আজিজুল বারী হেলাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। নতুন প্রজন্মের সৃজনশীল উদ্যোগ দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার, খুলনা জনাব এস. এম. ছায়েদুর রহমান। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সরকারের বিভিন্ন শিক্ষা ও উদ্ভাবন কর্মসূচির বিষয়ে আলোকপাত করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুজন দাশ গুপ্ত। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করে যাবে। বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে একটি দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। তাদের প্রদর্শিত প্রকল্পসমূহ উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। প্রদর্শনীতে পরিবেশ সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি, কৃষি উন্নয়ন, রোবোটিক্স এবং দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান বিষয়ক নানা উদ্ভাবনী প্রকল্প স্থান পায়।

অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এম্প্লয়মেন্ট সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং সার্বিক সহযোগিতায় ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST