PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার-১ 

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
| 127
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎

 

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার একটি চৌকস পুলিশ দল উপজেলার ভরনশাহী ইউনিয়নের গণকবর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার ভরনশাহী গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানা উজ্জল (৩৮)। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১২ স্ট্রিপে মোট ১২০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৭১.১ গ্রাম।

‎পুলিশ আরও জানায়, জব্দকৃত আলামতের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং এ সংক্রান্ত সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি অবৈধভাবে মাদক সংগ্রহ করে নিজে সেবন এবং স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।

‎                                           ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নতুন মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎তিনি আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ধুনট থানা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

‎পুলিশের দাবি, মাদক নির্মূল, যুবসমাজকে সুরক্ষিত রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলও মাদকবিরোধী এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মোংলায় রেজা মাসুদ বাহিনী নিয়ে একাধিক অভিযোগ, সাংবাদিককে হত্যার হুমকিতে থানায় জিডি

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST