PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রকল্প পরিচালক ডাঃ আবু জাফর কে ফুলেল শুভেচ্ছা 

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
| 70
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রকল্প পরিচালক ডাঃ আবু জাফর মোঃ সালেহ্ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাইকগাছার নূরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। ১২ জুন শুক্রবার সকালে নিজ চেম্বারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাঃ আবু জাফর কে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী। নাক, কান, গলা বিশেষজ্ঞ এ সার্জন বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে কর্মরত রয়েছেন। তিনি গত ১৫ বছরের ও বেশি সময় ধরে নূরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছেন। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ রোকনুজ্জামান, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ ওয়াহিদা সুলতানা শ্রাবণী, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জিনাত গুলশান, তানভীর আহমেদ, আব্দুস সালাম, ওবায়দুল্লাহ সরদার, আব্দুল হালিম, হরিপদ, নিপুণ সানা, রাখেশ সরকার, মুসাব্বির, মুক্তাদির, মাসুম, ইকরামুল, এনামুল, ময়নুল ইসলাম, মহিবুল্লাহ, সুমী ও সাথী।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ডিসিআরভুক্ত জমিতে ঘর বাঁধার চেষ্টা; প্রতিবাদ করায় মারপিটে আহাত-২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST