
মুশফিকুর রহমান, ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পর্যায়ে তরুণ ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনা এবং বিজ্ঞানমনস্কতাকে উৎসাহিত করতে “Startup, Science Project And Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ’-এর আয়োজনে উপজেলা হলরুমে এই জমকালো প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য (জাতীয় সংসদ ২১১), বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা শিক্ষার্থীদের এই সৃজনশীল প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মো: শিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারী, ফরিদপুর, জনাব মো: আনোয়ার হোসেন, অফিসার ইন-চার্জ, বোয়ালমারী থানা, বোয়ালমারী, ফরিদপুর।
আজকের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস.এম. রকিবুল হাসান।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


