PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক মাসুরা টুনিকে ৬ মাসের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
| 114
Link Copied!

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে কথিত সাংবাদিক মাসুরা খাতুন টুনিকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০জুন) রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদররের চারমাইল এলাকায় অভিযান পরিচালনার সময় ইয়াবা সেবনরত অবস্থায় মাসুরা টুনিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ বলেন, ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাসুরা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩ মে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মাসুরা টুনিকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ভারতীয় মদের খালি বোতল, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং কিছু আপত্তিকর (কনডম) সামগ্রী উদ্ধার করে। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়া নন্দীগ্রামে ৩০ পিস ইয়াবাসহ ৬৫ বছরের বৃদ্ধ আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST