PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের জন্মদিনে ধুনটে কেক কাটা ও দোয়া মাহফিল

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
| 116
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. ফজলুর রহমান খোকনের জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

‎ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস.এম. রানার উদ্যোগ ও নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

‎অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে ফজলুর রহমান খোকনের দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। তারা বলেন, দলের দুঃসময়ে তাঁর নেতৃত্ব ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

 

‎এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা এম.এম রানা, সাংবাদিক এম.এ রাশেদসহ অন্যান্য বক্তারা ফজলুর রহমান খোকনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

‎পরে জন্মদিনের কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সফলতা কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

 

‎অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা ফজলুর রহমান খোকনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় রাজনীতিতে তাঁর আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ  উলিপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST