PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার কাহালুতে মাদকসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা

দৈনিক গণআওয়াজ
জুন ৮, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
| 66
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

 

বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

‎সোমবার (৮ জুন ২০২৬ ) দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

‎অভিযানকালে তাদের কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎আটককৃতরা হলেন- কাহালু উপজেলার অবিলম্ব এলাকার মো. সাকিম প্রামাণিক (২৮), পাইকড় সাহানাপাড়া এলাকার মো. আব্দুল রহিম রজব (৪৮) এবং কাজীপাড়া এলাকার মো. পিনজু (৪০)।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্যের অপরাধে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ৫০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি প্রদান করেছে।

‎ডিএনসির কর্মকর্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST