PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কোটচাঁদপুরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
| 94
Link Copied!

আবুল হাসান, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

 

ঐতিহাসিক ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

( ৮ জুন সোমবার) কোটচাঁদপুর উপজেলার প্রিজন ক্লাব চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস।

​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।​ফারুক হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।

​হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি।

​এসকে সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক মেয়র ও সভাপতি, পৌর বিএনপি।

​মির্জা টিপু, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।

​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ‎নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে -ডিসি কাউসার আজিজ

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST