PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জঙ্গলে বন্দি প্রকৌশলী, র‌্যাব-৭ এর অভিযানে উদ্ধার; ধরা পড়ল অপহরণচক্র

দৈনিক গণআওয়াজ
জুন ৮, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ণ
| 43
Link Copied!

মোঃ শহীদুল ইসলাম

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে অপহরণের শিকার হওয়া কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। একই অভিযানে মুক্তিপণ আদায়ের পরিকল্পনায় জড়িত অপহরণচক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। দ্রুত গোয়েন্দা তৎপরতা ও অভিযানের মাধ্যমে ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করায় ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গত ৭ জুন সকাল আনুমানিক ১১টায় চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার সাফা মোতালেব কলেজ রোডস্থ এনআর ভবনে নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হক। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং তাকে উদ্ধারে র‌্যাব-৭ এর সহযোগিতা কামনা করে আবেদন জানান।

এরই মধ্যে ভুক্তভোগীর পরিবারের কাছে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা জানায়, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন। তাকে সুস্থ ও নিরাপদে ফিরে পেতে হলে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধান শুরু করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইচএসডি গুদামের সামনে ডেবারপাড় এলাকার জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অপহৃত প্রকৌশলী মো. মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের সদস্য মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) এবং মো. জিয়াউর রহমানকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রোহান, সায়েম ও জিয়াউর রহমানের বাড়ি হালিশহর থানার মইন্ন্যাপাড়া এলাকায় এবং সাদ্দাম হোসেনের বাড়ি সন্দুরাপাড়া এলাকায় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ জানিয়েছে, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপহরণসহ সংঘবদ্ধ অপরাধ দমনে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণচক্রের সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST