PriyoKhobor-PNG
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ইপিজেডে চাকুরীর প্রলোভনে বিয়ে, অতঃপর বিয়ে প্রতারক নিজামের কুকৃতি ফাঁস…!

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
| 40
Link Copied!

বিশেষ প্রতিবেদন (চট্টগ্রাম) :

একটি ভালো চাকুরির আশায় ২০২৪ সালে চট্টগ্রামে আসেন সালমা (৩৪) নামের এক মধ্য বয়সী মহিলা।

গ্রামের বাড়িতে কিছুটা অভাব থাকায় এক নিকট আত্মীয়ের সাথে গার্মেন্টসে চাকরির জন্য বিভিন্ন অফিসে অফিসে ঘুরে হঠাৎ একদিন এই বিবাহ প্রতারক প্যাসিফিক গ্রুপের, ইউনিভার্সেল-২ তে, সিকিউরিটি ইনচার্জ এর দায়িত্বে থাকা নিজাম উদ্দিন এর সাথে দেখা হয় চাকুরি প্রত্যাশী খুলনা, শিপইয়ার্ডের বাসিন্দা সালমা এর সাথে।

 সিকিউরিটি ইনচার্জ এর দায়িত্বে থাকা নিজাম উদ্দিন এর সাথে চাকরি নেওয়ার সুবাদে পরিচয়, পরিচয় থেকে সালমা নামের মহিলাকে চাকুরির প্রলোভনে এবং বিভিন্ন মিথ্যা আশ্বাস ও লোভের ফাঁদে ফেলে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।

এর এক পর্যায়ে তারা ১০/১১ /২০২৫ ইং সালে ইপিজেড এলাকায় একটি ভাড়াবাড়িতে শরিয়া মোতাবেক বিয়ে করে ঘর সংসার করতে থাকেন।

সেই সময়ে সালমা বেগম কে বলেন, তোমাকে ৫ লক্ষ টাকা দেন মোহর কাবিন দিয়ে শরীয়ত সম্মত ভাবে বিয়ে করায় বিভিন্ন ভাড়া বাসায় দুজনের সুন্দর সাংসারিক জীবন চলতে থাকে।

সেই বিষয়ে পাশের ভাড়াটিয়া সাকিব নামে জৈনক প্রতিবেশী তাদের স্বামী স্ত্রীর মত দেখতে পান বলে জানিয়েছেন।

একটি বিল্ডিংয়ের ইনচার্জ হারাধন বাবু জানান, তারা দুজন স্বামী স্ত্রীর পরিচয়ে আমার বিল্ডিং এ থাকতো।ঐ বিল্ডিং এ তারা প্রায় ৭/৮ মাস ধরে বসবাস করছেন বলেও জানান।

একই কথা জানিয়েছেন অপর একটি বিল্ডিংয়ের ইনচার্জ মোঃ সোহেল। তিনি আরো বলেন, ঐ বিল্ডিং ( তথা-টিসিবি ভবনের বিপরীতে) গলির ভিতরে ভবনে।

স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিল যখন সালমা তাদের কাবিন নামা দেখতে চাই তখন এই বিয়ে প্রতারক নিজাম

গত রমজানের পরে ঈদের ছুটির পরে বলেন, আমি তুকে (সালমা) কে সে চিনেন না এবং বিয়ে করিনি বলে অস্বীকার করে।

চাকরি নেওয়ার সুবাদে পরিচয়, পরিচয় থেকে সালমা নামের মহিলাকে চাকরির ব্যবস্তা,করে দেয় ।

সেই থেকে একটু একটু করে সম্পর্ক ছিল বলে উল্লেখ করেন এই বিয়ে প্রতারক নিজাম।

গুরুত্বপূর্ণ তথ্য ও বিয়ে সম্পর্কিত বিষয়ে প্যাসিফিক গ্রুপের ( ইউনিভার্সেল-২) এর সিকিউরিটি ইনচার্জ মোঃ নিজাম উদ্দিনের সাথে কথা বলতে চাইলে তিনি বারবার ফোন কেটে দেয় এবং ফোন রিসিভ করেননি।

ভুক্তভোগী মহিলা তার বিয়ের বৈধতা ও স্বামীর স্বীকৃতি ফিরে পেতে বিঞ্জ আদালতের মাধ্যমে একটি সি আর মামলা দায়ের করেন।

মামলা নং ০২৪২/২৬ , ধারা -৪৯৬/৪২০/৫০৬ সহ যাবতীয় আইনী সহায়তা কামনা করে সরকারের উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সালমা আক্তার ( ৩৪) ।

তিনি বিয়ে প্রতারক মোঃ নিজাম উদ্দিন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নারী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST