PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
| 38
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবন সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থা, আশপাশের ঝোপঝাড় ও পরিবেশ পরিদর্শন করেন। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশক নিধন ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ ও ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান ও ফারুক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আখি খাতুন, এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়, উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ডেঙ্গুর প্রকোপ থেকে এলাকাকে মুক্ত রাখতে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শিক্ষা ব্যতীত কোনো জাতি সামনে অগ্রসর হতে পারে না -- ইউএনও সাইদুজ্জামান হিমু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST